০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বেলাবোতে সংবাদ সম্মেলন

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও: বিচার ও সুরক্ষা নিশ্চিত কর, বিচারহীনতার অপসংস্কৃতি ভাঙো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবোতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো উপজেলা শাখার লিগ্যাল এইড উপ-পরিষদের আয়োজনে মহিলা পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) এবং বিশ্ব মানবাধিকার দিবস ২০২৬ পালন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে নারী ও মেয়ে শিশুর প্রতি সব ধরনের সহিংসতা, নির্যাতন ও বৈষম্য বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত এবং তাদের নিরাপত্তা ও সুরক্ষা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নির্যাতনের ঘটনায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নির্যাতনের শিকার নারী ও শিশুদের আইনি সহায়তা, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, সমাজ থেকে বিচারহীনতার অপসংস্কৃতি দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। নারী ও মেয়ে শিশুর জন্য নিরাপদ, বৈষম্যহীন ও সহিংসতামুক্ত সমাজ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্দোলন বিষয়ক সম্পাদক
রাবেয়া খাতুন শান্তি,সভা, সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, সহ-সাধারণ সম্পাদক আসপিয়া আক্তার হেনা, লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার, সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিন, আন্দোলন সম্পাদক মিনতি রানী সূত্রধর’সহ বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
Theme Bikroy Ad
লেখক সম্পর্কে তথ্য

Sabbir Hossain

জনপ্রিয়
themebikroy

শিবপুরে বিসিক শিল্পনগরীতে নিহত ৫৩ শ্রমিকের স্মরণে দোয়া ও গণভোজ

নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বেলাবোতে সংবাদ সম্মেলন

প্রকাশের সময় ১১:৫৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬