০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মনোহরদীতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি :.নরসিংদীর মনোহরদীতে এসএসসি ও অষ্টম শ্রেণীর মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার চন্দনবাড়ী সেকান্দর আলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের এ সম্মাননা প্রদান করা হয়। এসময় সাহিত্যিক ও শিক্ষানুরাগী মিসেস সোনিয়া হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, বই ও ফুল তোলে দেন।

চন্দনবাড়ী সেকান্দর আলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান, মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদ মিয়া, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, চন্দনবাড়ী সেকান্দর আলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন সুলতানা, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মাসুদুর রহমান সোহাগ সহ প্রমুখ।

অনুষ্ঠানে চন্দনবাড়ী সেকান্দর আলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন বলেন, বর্তমান সরকারের আমলে বিদ্যালয়ের ব্যাপক অবকাঠামো উন্নয়ন করা হয়েছে। ফলে বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ সুন্দর হয়েছে। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়ালেখায় মেধার স্বাক্ষর রাখার পাশাপাশি সারা জেলায় সাংস্কৃতিক কর্মকান্ডে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। আগামীতেও ভালো ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রাখবেন।

উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান বলেন, জীবনে সফলতা পেতে হলে পরিশ্রম করতে হবে। নিজের কঠোর অধ্যবসায়ের মাধ্যমে জীবনের লক্ষ্যে পৌঁছাতে হবে। লেখাপড়ার পাশাপাশি নিজেদের দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলতে হবে। বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ বাড়াতে হবে। এই স্কুলের সাংস্কৃতিক সুনাম রয়েছে, তা আরো বৃদ্ধি করতে হবে। স্কুলের উন্নয়নে আমাদের সহযোগিতা অব্যহত থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি শিশুসাহিত্যিক ও শিক্ষানুরাগী মিসেস সোনিয়া হোসেন বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতের আমূল পরিবর্তনে কাজ করছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের স্কুলমূখী করার নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের আইসিটি ল্যাবসহ ক্রীড়া সামগ্রীর ব্যবস্থা করা হবে।
আর বিদ্যালয়টির সাংস্কৃতিক কর্মকান্ডের সেরার পাশাপাশি ফলাফলে ও সেরা হওয়ার আহবান জানান তিনি।

তিনি বলেন, আমরা অটিজম শিশুদের মানসিক বিকাশে কাজ করছি। এজন্য সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে । ভবিষ্যতে মনোহরদীতে অটিজম শিশুদের সেন্টার তৈরী করার পরিকল্পনা রয়েছে। যেনো তারা সঠিক দিক নির্দেশনা ও সেবা পায়।

অনুষ্ঠানে বিদ্যালয়টি থেকে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত ৮ জন শিক্ষার্থী ও অষ্টম শ্রেণী থেকে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত ৬ জন সহ ১৪ জনকে সম্মাননা প্রদান করা হয়।

ট্যাগ :
Theme Bikroy Ad
লেখক সম্পর্কে তথ্য

Sabbir Hossain

themebikroy

বেলাবোরের কৃষকের উৎপাদিত সবজি সারাদেশের চাহিদার অধিকাংশ পূরণ করে: ড.কামরুজ্জামান কায়সার

মনোহরদীতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত

প্রকাশের সময় ১০:১৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬