১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেলাবোতে চেয়ারম্যান প্রার্থী তানভীর হাসান রুবেলের গণসংযোগ

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : আসন্ন বেলাবো সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর হাসান রুবেলের পক্ষে বেলাবো বাজারে ব্যাপক নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে বেলাবো বাজারে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক নেতাকর্মী, স্থানীয় সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
তানভীর হাসান রুবেল বেলাবো সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং বেলাবো বাজার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি।

গণসংযোগকালে নেতাকর্মীরা বেলাবো বাজারের বিভিন্ন অলিগলি ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ী, ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তানভীর হাসান রুবেলের পক্ষে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এ সময় সমর্থকরা এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়া, জনসেবার পরিধি বাড়ানো এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। বাজারজুড়ে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

ট্যাগ :
Theme Bikroy Ad
লেখক সম্পর্কে তথ্য

Sabbir Hossain

themebikroy

বেলাবোতে চেয়ারম্যান প্রার্থী তানভীর হাসান রুবেলের গণসংযোগ

বেলাবোতে চেয়ারম্যান প্রার্থী তানভীর হাসান রুবেলের গণসংযোগ

প্রকাশের সময় ০৬:২৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬