১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোড়াশালে বিএনপি নেতা মহিউদ্দিনের নেতৃত্ব বিক্ষোভ মিছিল

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, ভাঙচুর, নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খানের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

এর আগে দুপুর থেকেই পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত বিএনপি ও অঙ্গসংগঠনের
নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে ঘোড়াশাল বাজার ঈদগাহ মাঠ ও এর আশে পাশে অবস্থান নেয়। পরে মিছিলটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় আওয়ামীলীগের অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী শ্লোগান দেন। পরে ঘোড়া চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়াসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সব ধরনের অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও নৈরাজ্যের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে দেশবিরোধী ও জনস্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান তাঁরা।

ট্যাগ :
Theme Bikroy Ad
লেখক সম্পর্কে তথ্য

Sabbir Hossain

জনপ্রিয়
themebikroy

ঘোড়াশালে বিএনপি নেতা মহিউদ্দিনের নেতৃত্ব বিক্ষোভ মিছিল

ঘোড়াশালে বিএনপি নেতা মহিউদ্দিনের নেতৃত্ব বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় ০৪:১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬