আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক: এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহবায়ক কৃষিবিদ ড.কামরুজ্জামান কায়সার বলেন,বেলাবোরের কৃষকের উৎপাদিত সবজি সারাদেশের চাহিদার অধিকাংশ পূরণ করে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নরসিংদীর বেলাবোতে বেলাবো পাইলট মডার্ণ সরকারি মডেল হাই স্কুলের মাঠে এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ(এ্যাব) এর উদ্যোগে বিএনপির চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বোরো ধানের বীজ, সরিষা বীজ ও আলোর বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
তিনি আরো বলেন, নরসিংদী একটি কৃষি প্রধান এলাকা হিসেবে পরিচিতি লাভ করেছে সারা বাংলাদেশে। নরসিংদীর বেলাবো উপজেলায় উৎপাদিত সবজি ও বীজ সংরক্ষণের জন্য আধুনিক কোল্ড স্টোরেজ (হিমাগার) স্থাপন করা হবে। এর ফলে মৌসুমে ন্যায্যমূল্য না পেয়ে কৃষকদের আর লোকসানের মুখে পড়তে হবে না এবং মানসম্মত বীজ সংরক্ষণ সহজ হবে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।
বেলাবো পাইলট মডার্ণ সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষের সভাপতিত্বে বেলাবো উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী তুহিনের পরিচালনায় উপস্থিত ছিলেন ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. মাহবুবুর রশিদ, নরসিংদীর উপপরিচালক মোহাম্মদ মতিউর রহমান, শিবপুর আঞ্চলিক উদ্যানতত্ত¡ গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহিবুর রহমান সিদ্দিকী’সহ এ্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক 










