1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৭ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :”শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘরে হবে এক একটি স্কুল” প্রতিপাদ্যে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে উৎসবমুখর পরিবেশে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর আব্দুল বাতেন সভাপতিত্বে ভার্চুয়ালি বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন। এসময় আরও বক্তব্য রাখেন, ঘোড়াশাল পৌর ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির অভিভাবক সদস্য সোহেল রানা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আসাদুল্লাহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, শিক্ষার্থীদের এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT